Friday, July 22 2 comments

মেঘ বালিকা

মেঘ বালিকা মেঘলা মেয়ে
স্নিগ্ধ তরুর মতন,
দুষ্ট হাসির মিষ্টি ছোয়ায়
সব করে নেয় আপন।

মাথাটা তার কবির বাড়ি
বুদ্ধি অনেক ঠাসা,
ডিবেট করে রিসার্স করে
অনেক বড় আশা।

এসাইনম্যান্ট তার ইনজয়েবল
পড়া লেখায় ভালো,
সুজোগ পেলে এই বালিকা
দেশ করবে আলো।

মেঘের ভেলায় ভাসবে সে
আকাশ ছোয়ার স্বপ্ন,
তীর হারা এ খেয়া
খোজে বন্ধুত্বের মর্ম।

নিজেই নিজের বন্ধু ভালো
একলা চলাই প্রিয়,
আমি বলি মেঘ বালিকা
আমায় সাথে নিও।
 
;